তামিমের প্রশংসায় অজি কিংবদন্তিরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তামিমের প্রশংসায় অজি কিংবদন্তিরা

তামিমের প্রশংসায় অজি কিংবদন্তিরা

তামিমের প্রশংসায় অজি কিংবদন্তিরা

জাতীয় দলের জার্সিতে টেস্ট ফরম্যাটে নিজেকে প্রমাণ করতে খুব বেশি সময় নেননি তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই করলেন স্বপ্নের সেঞ্চুরি। তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই বিপক্ষে। 

এমন দুর্দান্ত সেঞ্চুরির পর স্বাভাবিকভাবেই প্রশংসার জোয়ারে ভাসছেন তামিম। শুধু এ দেশের সমর্থকরাই নন, তানজিদের ব্যাটিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা।

রিকি পন্টিং বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে এটা করার চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। সেটাও মাত্র দ্বিতীয় টেস্টে। তানজিদ মুগ্ধ করেছে। সে বেশ ধৈর্যশীল।

সেঞ্চুরি ইনিংসে তামিম সবচেয়ে বেশি ৫৭ রান নেন নাথান লায়নের বোলিংয়ে। এছাড়া ওয়েবস্টারের কাছ থেকে ১৮ এবং গ্রিনের বোলিংয়ে নেন ১৩ রান। 

তামিমের এমন ইনিংস দেখে কিংবদন্তি পন্টিংয়ের সুরেই সুর মিলিয়েছেন অজিদের সাবেক ওপেনার মার্ক ওয়াহ ও।

"কী দারুণ এক মুহূর্ত! এরপর ওর ক্যারিয়ারে যা-ই ঘটুক না কেন, ডারউইনে করা সেঞ্চুরি সে কখনো ভুলবে না। বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে কী দারুণ এক ইনিংসই না খেলল"

সেঞ্চুরির পর আরেক অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের কাছে নিজের ভালো লাগা ও উচ্ছ্বাসের কথা জানান তানজিদ তামিম, আমার জন্য খুবই বিশেষ কিছু। কারণ, এখানে এবারই প্রথম এসেছি। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পাওয়া আমার জন্য খুবই বিশেষ ব্যাপার।"