প্রযুক্তির নাটকে বেঁচে যাওয়া স্মিথের ৭১, ড্রেসিংরুমে হাঁটা দিয়েও ক্রিজে ফেরার ঘটনা ঘিরে বিতর্ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্রযুক্তির নাটকে বেঁচে যাওয়া স্মিথের ৭১, ড্রেসিংরুমে হাঁটা দিয়েও ক্রিজে ফেরার ঘটনা ঘিরে বিতর্ক

প্রযুক্তির নাটকে বেঁচে যাওয়া স্মিথের ৭১, ড্রেসিংরুমে হাঁটা দিয়েও ক্রিজে ফেরার ঘটনা ঘিরে বিতর্ক

প্রযুক্তির নাটকে বেঁচে যাওয়া স্মিথের ৭১, ড্রেসিংরুমে হাঁটা দিয়েও ক্রিজে ফেরার ঘটনা ঘিরে বিতর্ক

ড্রামা, বিভ্রান্তি আর বেঁচে যাওয়ার অদ্ভুত উপাখ্যান ডারউইন টেস্টের উদ্বোধনী দিনটিকে চেনার জন্য এই শব্দগুলোই হয়তো যথেষ্ট। বেশি আলোচনা ছড়াচ্ছে স্টিভ স্মিথের ৭১ রানের নাটকীয় ইনিংসটি।

প্রযুক্তির অদ্ভুত বাঁকে জীবন ফিরে পেয়ে মাঠের সর্বোচ্চ সংগ্রাহক বনে গেলেও, দিন শেষে নিজের অনুভূতি ঢাকতে পারেননি স্মিথ। আম্পায়ারের সিদ্ধান্ত স্মিথের পক্ষে এলেও ব্যাটে বল স্পর্শ করেছিল বলেই মনের ভেতরে বিশ্বাস কাজ করছিল এই তারকা ব্যাটারের।

প্রথম দিনের খেলা সমাপ্তির পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়ে স্মিথ নিজেই মুখোমুখি হন বহুল আলোচিত সেই বিতর্কিত বলটির। বলটি আসলেও ব্যাটে লেগেছিল কিনা সাংবাদিকের এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে স্মিথ নিজের ভেতরের ধারণার কথা স্বীকার করে বলেন:

‘আমার মনে হয় সেটাই (লেগেছিল)।’

প্রযুক্তির কল্যাণেই যে তিনি উইকেটে টিকে থেকে বড় ইনিংস খেলতে পেরেছেন, তা মানতে পিছপা হননি স্মিথ। ভাগ্যের সহায়তা এবং প্রযুক্তির ভূমিকা নিয়ে পরবর্তী প্রশ্নের জবাবে স্মিথ যোগ করেন, 

‘হ্যাঁ ভাগ্যবানই বটে। এমনিতে টেকনোলোজি ভালো কাজ করছে, এটাই আমাকে বাঁচিয়ে দিয়েছ হয়তো।’