মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য যুব টাইগার স্কোয়াড চূড়ান্ত, অধিনায়কের দায়িত্বে আলিন
-
1
টেস্ট প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ
-
2
অনুশীলনের ব্যর্থতা ছাপিয়ে অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী ফিল সিমন্স
-
3
মালয়েশিয়াকে ৬৯ রানে গুটিয়ে দিয়ে ৮৯ রানের বড় জয় বাংলাদেশ এইচপির
-
4
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য যুব টাইগার স্কোয়াড চূড়ান্ত, অধিনায়কের দায়িত্বে আলিন
-
5
সাকিব ও হৃদয়ের জাফনাকে হারিয়ে চ্যাম্পিয়ন গাল গ্যাল্যান্টস
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য যুব টাইগার স্কোয়াড চূড়ান্ত, অধিনায়কের দায়িত্বে আলিন
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য যুব টাইগার স্কোয়াড চূড়ান্ত, অধিনায়কের দায়িত্বে আলিন
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আসন্ন বাংলাদেশ-মালয়েশিয়া যুবাদের লড়াইকে কেন্দ্র করে বিসিবি তাদের অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে। সফরকারী মালয়েশিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের যে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার প্রথম দুই লড়াইয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ১৬ জনের এই চূড়ান্ত দল প্রকাশ করে।
ঘোষিত এই দলটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে আলো ছড়ানো ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় জুনিয়র দলের বেশ কিছু চেনা মুখ ঠাঁই পেয়েছেন। সংক্ষিপ্ত সংস্করণে খেলা জাওয়াদ আবরার ও স্বাধীন ইসলামের ওপর ৫০ ওভারের ক্রিকেটেও আস্থা রেখেছেন নির্বাচকরা।
তাদের সঙ্গ দিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা পারভেজ জীবন ও রিজান হোসেনের মতো প্রতিভাবানদের যুক্ত করা হয়েছে। নেতৃত্বের ভার অর্পিত হয়েছে তরুণ প্রতিভা কালাম সিদ্দিকী আলিনের ওপর। তার সঙ্গে উইকেটের পেছনে গ্লাভস হাতে মূল দায়িত্ব পালন করবেন আদিল বিন সিদ্দিক।
আগামী ১২ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। একদিনের বিরতি দিয়ে ১৪ আগস্ট দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৬ আগস্ট শেষ ম্যাচটি আয়োজিত হলেও, সেটির জন্য আলাদা স্কোয়াড পরে জানানো হবে
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল:
কালাম সিদ্দিকী আলীন (অধিনায়ক), জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, রিজান হোসান, মো. আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পাভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শারিয়ের শাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।
স্ট্যান্ডবাই: খালিদ হাসান, মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, নুহায়েল সানদীদ ও রাফিউজ্জামান রাফি।
