ডারউইনে ইতিহাস গড়ার পর বিশ্বকাপ জয়ের বড় স্বপ্নে বিভোর হাসান মাহমুদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ডারউইনে ইতিহাস গড়ার পর বিশ্বকাপ জয়ের বড় স্বপ্নে বিভোর হাসান মাহমুদ

ডারউইনে ইতিহাস গড়ার পর বিশ্বকাপ জয়ের বড় স্বপ্নে বিভোর হাসান মাহমুদ

ডারউইনে ইতিহাস গড়ার পর বিশ্বকাপ জয়ের বড় স্বপ্নে বিভোর হাসান মাহমুদ

ক্যাঙ্গারুর দেশে লাল-সবুজের নতুন ইতিহাস গড়ার টাটকা স্মৃতি এখনো সতেজ। ডারউইনের বাইশ গজে অস্ট্রেলিয়াকে হারিয়ে এখনো উল্লাসে মেতেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তরুণ পেস সেন্সেশন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯টি মূল্যবান উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার পর অতি সম্প্রতি সম্প্রচারকারী মাধ্যম স্টার স্পোর্টসের মুখোমুখি হয়ে নিজের রোমাঞ্চ ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই ডানহাতি পেসার।

বিশ্বমঞ্চে দেশের নাম উঁচুতে তুলে ধরা এবং অধরা ট্রফি স্পর্শ করার স্বপ্ন নিয়ে কথা বলেন এই তরুণ তুর্কি। তিনি মনে করেন, বিশ্বমঞ্চে লাল-সবুজের শক্তিকে এখন পুরো বিশ্ব নতুন নজরে দেখতে বাধ্য। হাসান মাহমুদ বলেন, "বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতাটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন হবে। এখন মানুষ ভাবতে শুরু করেছে যে বাংলাদেশ আগের মতো নেই। তারা দিন দিন উন্নতি করছে এবং দল হিসেবে বিশ্বের যে কোনো দলকে তারা হারাতে পারে।"

অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে মহাকাব্যিক জয়টি কেবল একটি ম্যাচ জয় নয়, বরং কঠিন সাধনা ও স্বপ্নের এক অনন্য প্রতিফলন বলে মনে করেন তিনি। দলগত পরিকল্পনা ও চেষ্টার কথা তুলে ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় নিয়ে তিনি বলেন, "এটি বাংলাদেশের অন্যতম সেরা এক জয়। একজন খেলোয়াড় হিসেবে এটি স্বপ্নের মতো। ডারউইনে আসার প্রথম দিন থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। আপনি যখন মাঠে আপনার সবটুকু দিয়ে লড়াই করবেন এবং প্রতিটি সেশনে ভালো করার চেষ্টা করবেন, তখন ফল আসবেই। এর পেছনে ছিল সঠিক প্রস্তুতি এবং অনুশীলন।"

কিংবদন্তিদের দেখাদেখি পেস বোলিংয়ের অলিগলি শেখা এই বোলার ডারউইনে কীভাবে নিজের সাফল্যের বীজ বুনেছিলেন, তাও খোলসা করেন। নিখুঁত পরিকল্পনা আর অ্যানালিস্টের সঙ্গে আলোচনার বিষয়টির ওপর জোর দিয়ে নিজের বোলিং সাফল্য নিয়ে হাসান মাহমুদ আর বলেন, "অস্ট্রেলিয়াতে একটি টেস্ট ম্যাচ জয় করা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি যখন থেকে ক্রিকেট খেলছি, তখন থেকেই অনেক অনেক কিংবদন্তি ফাস্ট বোলারদের খেলা দেখে আসছি। আমি ঠিক যেভাবে বল করতে চেয়েছিলাম, আমার পরিকল্পনাগুলো যেভাবে সাজিয়েছিলাম, বিশেষ করে আমাদের অ্যানালিস্টের সঙ্গে এ ব্যাপারে অনেক কথা হয়েছে।"