বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট, বাদ পড়লেন ওয়েদারাল্ড, দলে রেনশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট, বাদ পড়লেন ওয়েদারাল্ড, দলে রেনশ

বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট, বাদ পড়লেন ওয়েদারাল্ড, দলে রেনশ

বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট, বাদ পড়লেন ওয়েদারাল্ড, দলে রেনশ

ধারাবাহিক অফফর্মের কারণে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটার জ্যাক ওয়েদারাল্ড। তার জায়গায় দলে ফেরানো হয়েছে আরেক বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশকে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে এই একটিই পরিবর্তন আনা হয়েছে।

ডারউইনে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ৯ উইকেটের পরাজয়ের ম্যাচে ওয়েদারাল্ড প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন। অ্যাশেজ দিয়ে টেস্ট অভিষেকের পর ৬ ম্যাচে তার ব্যাটিং গড় ছিল মাত্র ২০.৩৬। 

অন্যদিকে, ব্যাটার ম্যাট রেনশ সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে দিল্লি টেস্টে খেলেছিলেন। তবে সাম্প্রতিক শেফিল্ড শিল্ড মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে তিনি পুনরায় জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। ৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৯.৯০ গড়ে তিনি ৪৯৯ রান সংগ্রাহ করেন।

ওয়েদারাল্ড বাদ পড়লেও তিন নম্বর পজিশনের ব্যাটার মার্নাস লাবুশেন ডারউইন টেস্টে মাত্র ৩২ রান করে সমালোচনার মুখে থাকলেও নিজের স্থান ধরে রেখেছেন। হেড কোচ ও নির্বাচক অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্পষ্ট জানিয়েছেন, দলে টিকে থাকতে হলে লাবুশেনকে দ্রুত বড় রানের দেখা পেতে হবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া আগামী শনিবার থেকে কুইন্সল্যান্ডের ম্যাকাই-এ সিরিজের শেষ টেস্টে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে।