সবার ভেতরেই বিশ্বাসটা ছিল আমরা ভালো ক্রিকেট খেলতে পারি- মিরাজ
সবার ভেতরেই বিশ্বাসটা ছিল আমরা ভালো ক্রিকেট খেলতে পারি- মিরাজ
সবার ভেতরেই বিশ্বাসটা ছিল আমরা ভালো ক্রিকেট খেলতে পারি- মিরাজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৩য় দিন শেষ ভালো অবস্থানে বাংলাদেশ। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদসম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। সেখানে উত্তর দেন না না প্রশ্নের।
প্রস্তুতি ম্যাচের সেই অনাকাঙ্ক্ষিত হারের পর দলের ড্রেসিংরুমে যে দোলাচল ও শঙ্কা তৈরি হয়েছিল, তা অস্বীকার করেননি মিরাজ। কিন্তু একই সাথে তিনি জোর দিয়ে জানান যে, বড় মঞ্চে ভালো করার জন্য নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখা ছাড়া অন্য কোনো পথ তাদের সামনে খোলা ছিল না।
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘প্রস্তুতির সেই ম্যাচের পরিস্থিতি নিয়ে আমরা কিছুটা চিন্তিত ছিলাম। কিন্তু তারপরেও আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা আরও ভালো করতে পারি।’
পরিস্থিতি প্রতিকূল থাকলেও হারের ক্ষত মুছে ফেলে ড্রেসিংরুমের আবহ কীভাবে ইতিবাচক রাখা সম্ভব হয়েছিল, মিরাজ তাঁর বক্তব্যে সেই মনস্তাত্ত্বিক পরিবর্তনের বিষয়টিই তুলে ধরেছেন। ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না নিয়ে স্রেফ কন্ডিশন ও ক্রিকেটটাকে উপভোগ করার যে স্বাধীনতা দল পেয়েছে, তা-ই বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের সবার বিশ্বাস ছিল যে, আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি। প্রত্যেকটা খেলোয়াড়ের ভেতরেই এই আত্মবিশ্বাসটা ছিল। এই সিরিজটা উপভোগ করার চেষ্টা করছি। দিনশেষে ফলাফল কি হবে সেটা পরের বিষয়। তবে এই পরিবেশে উপভোগ করার চেষ্টা করছি সবাই।’
সংবাদসম্মেলনে মিরাজ বলেন,'আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না। আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য। কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে। যে উইকেটগুলো পেয়েছি, অনেক কষ্ট করেই নিতে হয়েছে।’
