রাশিদ খানই আফগানিস্তানের অধিনায়ক, এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ
-
1
পিএসএলে সুযোগ পেলেন নাহিদ ও ইমন, দ্বিতীয় ধাপে দল মিলল দুই টাইগারের
-
2
ডাবল সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা
-
3
এপ্রিলেই শুরু হচ্ছে দেশের প্রথম নারী বিপিএল
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দাপট, আয়রল্যান্ডকে ৬৭ রানে হারাল
-
5
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান
রাশিদ খানই আফগানিস্তানের অধিনায়ক, এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ
রাশিদ খানই আফগানিস্তানের অধিনায়ক, এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ
এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা আফগানিস্তানের। রাশিদ খানের ফর্ম নিয়ে চিন্তিত নয়, তিনিই দলের অধিনায়ক। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য রাশিদের নেতৃত্বে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে এসিবি।
আসন্ন এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে সোমবার (৪ আগস্ট) ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী , ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
এশিয়া কাপ মাঠে গড়ানোর আগে ২২ জনের আফগান স্কোয়াড সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুই সপ্তাহের প্রস্তুতি ও অনুশীলন ক্যাম্প করবে। আগামী ২৯ আগস্ট থেকে ইউএই'র মাঠে পাকিস্তান ও স্বাগতিক ইউএই'র সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।
এশিয়া কাপে আফগানিস্তান ‘বি’ গ্রুপে রয়েছে। গ্রুপ পর্বে তারা ম্যাচ খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকংয়ের বিপক্ষে।
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড:
রাশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোটি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবেদিন নাইব, মুজিব জাদরান, এ এম গাজানফার, নূর আহমেদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমদজাই ও বশির আহমদ।
