বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
-
1
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
2
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
3
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
4
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি সালমান আলি আগা দলের নেতৃত্বে থাকবেন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদির মত তারকারা এই সিরিজেও আছেন উপেক্ষিত।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত, ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবী, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।
দল পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা:
নাভিদ আকরাম চীমা (ম্যানেজার), মাইক হেসন (প্রধান কোচ), অ্যাশলি নফকে (বোলিং কোচ), হানিফ মালিক (ব্যাটিং কোচ), শেন ম্যাকডারমট (ফিল্ডিং কোচ), ক্লিফ ডিকন (ফিজিওথেরাপিস্ট), গ্র্যান্ট লুডেন (স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ), তালহা ইজাজ (অ্যানালিস্ট), সৈয়দ নাঈম আহমদ (মিডিয়া ম্যানেজার), ইরতেজা কোমাইল (সিকিউরিটি ম্যানেজার), ডা. ওয়াজিদ আলী রাফাই (টিম ডাক্তার) এবং মোহাম্মদ এহসান (ম্যাসিয়র)।
