ভারতের ভিসা সমস্যায় সাকিব মাহমুদ
-
1
দক্ষিণ আফ্রিকার স্পিন ভেলকিতে ধসে পড়ল অস্ট্রেলিয়া, ২-১ ব্যবধানে সিরিজ জয়
-
2
ফখর জামানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের
-
3
রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
-
4
সিরিজ ভারতের, শেষ ম্যাচে নিউজিল্যান্ডের ৭ উইকেটে জয়
-
5
৭ উইকেটের বড় জয়ে আফগানিস্তানের ৩-০ তে সিরিজ জয়
ভারতের ভিসা সমস্যায় সাকিব মাহমুদ
ভারতের ভিসা সমস্যায় সাকিব মাহমুদ
ভারত সফরের জন্য ভিসা জটিলতায় পড়েছে পাকিস্তানের বংশোদ্ভূত ইংলিশ পেসার সাকিব মাহমুদ। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে তার ভারত যাওয়ার কথা থাকলেও এখনো দলের সঙ্গে যুক্ত হতে পারেননি সাকিব।
আগামী ২২ জানুয়ারি থেকে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি ভারতে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। এখনো ভিসা না পেলেও দল যাওয়ার আগেই সাকিব ভিসা পেয়ে যাবেন বলে আশা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভারতে যেতে জটিলতার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ভারতে টেস্ট সিরিজ চলাকালে ভিসা জটিলতায় পড়েন পাকিস্তানি বংশোদ্ভূত আরেক ইংলিশ স্পিনার শোয়েব বশির। এমনকি ভিসা হাতে না পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজের প্রথম টেস্টে খেলাও হয়নি তার। এমনি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ভিসা পেতে খুব সমস্যা হয়েছিলো। এক পর্যায়ে শঙ্কা জেগেছিলে তারা আদৌও ভারতে যেতে পারবে কিনা তাই নিয়ে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা অপর দুই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদের ভিসা নিয়ে অবশ্য সমস্যা হয়নি। কারণ তারা আগেও ভারত সফর করেছেন।
