তিন পেসারকে ফিরিয়ে পাকিস্তানের একাদশ ঘোষণা
-
1
আলজারি জোসেফ ও ড্যারেন স্যামির মধ্যে বিতর্ক
-
2
পাকিস্তানের জন্য বড় ধাক্কা, আঙুল ভেঙে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শান মাসুদ
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে জোহানেসবার্গ বা কেপটাউনে
-
4
অলরাউন্ড সাকিব ও হৃদয়ের কার্যকর ইনিংসে ক্যান্ডির বিরুদ্ধে জাফনার জয়
-
5
ফ্লেমিংয়ের ওপর আস্থা, ইংলিশ কোচিং কাঠামো নিয়ে হতাশ ভন
তিন পেসারকে ফিরিয়ে পাকিস্তানের একাদশ ঘোষণা
তিন পেসারকে ফিরিয়ে পাকিস্তানের একাদশ ঘোষণা
ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের জন্য আগের দিনই পাকিস্তান তাদের সেরা একাদশ ঘোষণা করেছে। বাংলাদেশের বিরুদ্ধে সবশেষ ম্যাচ না খেলা শাহীন শাহ আফ্রিদি ফিরলেন সাদা পোশাকের অ্যাকশনে।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা দল থেকে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচের একাদশে তিন পরিবর্তন। ফিরে আসলেন তিন তারকা পেসার- শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আমির জামাল।
এই তিন অভিজ্ঞ পেসারকে জায়গা দিতে বাদ পড়লেন মোহাম্মদ আলি, খুররম শাহজাদ ও মির হামজা। বাংলাদেশ সিরিজের জন্য জামালকে পাকিস্তানের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু প্রথম টেস্টের আগে তিনি ম্যাচ খেলার জন্য ফিটনেস ছাড়পত্র পাননি।
স্পিনার আবরার আহমেদ একাদশে তার জায়গা ধরে রেখেছেন। এবং পাকিস্তানের শীর্ষ সাত পজিশন তাদের আগের ম্যাচের মতোই আছে। ইংল্যান্ড গতকাল তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছে।
পাকিস্তান একাদশ- সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলি আঘা, আমির জামাল, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।
