৯ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন স্যান্টনার
-
1
শাদাবের শতক ও দশম উইকেটের রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
-
2
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয়
-
3
পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, স্থলাভিষিক্ত সাহিবজাদা ফারহান
-
4
বাদ পড়লেন ম্যাডিনসন, কেপটাউন টেস্টের একাদশে স্মিথকে নিয়ে শংকা
-
5
ডি-থ্রি ট্রফির পয়েন্ট নিলামে শরিফুল সবচেয়ে দামি, দল পাননি নাসির
৯ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন স্যান্টনার
৯ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন স্যান্টনার
হ্যামিলটনে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ৩১৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ইংলিশ বোলার ম্যাথু পটস ও গাস অ্যাটকিনসনের আক্রমণে প্রথম দিনেই ৯ টি উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা।
সেডন পার্কে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ১০৫ রানের ওপেনিং জুটি গড়েন দুই কিউই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং। গাস অ্যাটকিনসনের বলে ৪২ রানে ফেরেন ইয়ং। ম্যাথিউ পটসের শিকার হন টম ল্যাথাম। ৯ চারে ৬৩ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।
৪৪ রানে কেন উইলিয়ামসন আউট হলে ১৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ড্যারিল মিচেল ১৪, টম ব্লান্ডেল ২১ রানে বিদায় নিলে ৪১ রানের জুটি গড়েন মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।
শেষ দিকে ১০ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন টিম সাউদি। ৫৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন স্যান্টনার, এবং কোনো রান না করে অপরাজিত থাকেন উইলিয়াম।
ইংল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট নেন ম্যাথু পটস ও গাস অ্যাটকিনসন। ২ উইকেট নেন ব্রাইডন কার্স এবং ১ টি উইকেট শিকার করেন বেন স্টোকস।
