ত্রিশ ওভারে দেড়শো পার করলো বাংলাদেশ
-
1
ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত
-
2
এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস, কলম্বোকে হারাল জাফনা কিংস
-
3
সিলসের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ৯০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
4
উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
-
5
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
ত্রিশ ওভারে দেড়শো পার করলো বাংলাদেশ
ত্রিশ ওভারে দেড়শো পার করলো বাংলাদেশ
ডাম্বুলাতে চলছে স্বাগতিক শ্রীলঙ্কা বনাম সফররত বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১০ ওভার শেষে স্কোরকার্ডে জমা করেছে ৬৪ রান।
উদ্বোধনী জুটিতে ২৯ রান যোগ করার পর সুরাঙ্গা লাকমলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এরপর সাব্বির রহমান আর তামিমের ৯০ রানের জুটি বাংলাদেশকে এগিয়ে ভাল অবস্থানে।
ক্যারিয়ারের ৪র্থ অর্ধশতক পূরণ করা সাব্বির ব্যক্তিগত ৫৪ আর দলীয় ১১৯ রানে বিদায় নেন গুনারত্নের বলে। ঠিক এর তিনবল পরেই ফিরে যান নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাকিব আল হাসানকে সাথে তামিম তুলে নেন নিজের ৩৫তম ওয়ানডে অর্ধশতক। দুজন মিলে গড়েছেন অর্ধশত রানের জুটি।
৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান ৩ উইকেট হারিয়ে। উইকেটে আছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান।
