না ফেরার দেশে বিসিবি পরিচালক আলমগীর খান আলো
-
1
হৃদয়-মোসাদ্দেক-লিটনের ব্যাটে লড়াকু সংগ্রহ, অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের লক্ষ্য
-
2
শরিফুলের ৬ উইকেটেও রক্ষা হলো না, ১ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
-
3
জুয়াইরিয়ার ঝড়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
-
4
রাদারফোর্ড-হোল্ডারের ঝড়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
-
5
হাঁটুর চোটে দ্বিতীয় টেস্টে নেই রবিনসন, তৃতীয় টেস্টে ফেরার আশা
না ফেরার দেশে বিসিবি পরিচালক আলমগীর খান আলো
না ফেরার দেশে বিসিবি পরিচালক আলমগীর খান আলো
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজ (১৯ জুন) সকালে রাজধানীর বনানীতে এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
একাধিক মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া আলমগীর খান আলোর নামাজে জানাজা হবে বারিধারা ডিওএইচএস মসজিদে, বেলা ৩ টার দিকে। তাঁকে দাফন করা হবে বরিশালে।
আলমগীর খান আলো, আলো ভাই নামে পরিচিত ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। ছিলেন বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে। কয়েক মেয়াদে তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
