রাজার ব্যাটে ঝড়, বাংলাদেশকে হেসেখেলে হারাল জিম্বাবুয়ে
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
রাজার ব্যাটে ঝড়, বাংলাদেশকে হেসেখেলে হারাল জিম্বাবুয়ে
রাজার ব্যাটে ঝড়, বাংলাদেশকে হেসেখেলে হারাল জিম্বাবুয়ে
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা হলনা বাংলাদেশের। প্রথম ৪ ম্যাচ জিতলেও শেষ ম্যাচে জিম্বাবুয়ের সামনে পাত্তাই পেল না বাংলাদেশ। গোটা সিরিজ জুড়ে ব্যর্থ রাজার ব্যাট হাসে আজ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। এদিন ৩ পরিবর্তন আসে বাংলাদেশ একাদশে। বিশ্রাম শেষে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান।
দুই ওপেনার ব্যর্থ হন। তানজিদ হাসান তামিম ৫ বলে ২ ও সৌম্য সরকার ৭ বলে ৭ রান করেন। চারে নামা তাওহীদ হৃদয় ৬ বলে ১ রানের বেশি করতে পারেনি। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন রানে ফেরেন। ২৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৬ রান করেন তিনি।
তবে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৪ রান করে থামেন তিনি। সাকিব আল হাসান ১৭ বলে ১ ছয়ে ২১ রান করেন। জাকের আলি অনিক ১১ বলে ১ চার ও ২ ছয়ে ২৪ রান করে অপরাজিত থাকলে বাংলাদেশ ১৫৭ অব্দি পৌঁছায়।
জবাব দিতে নেমে জিম্বাবুয়ে শুরুতে তাদিওয়ানাশে মারুমানির উইকেট হারালেও অপর ওপেনার ব্রায়ান বেনেট করেন ৭০ রান। ৪৯ বলে ৫ টি করে চার ও ছক্কা হাঁকান তিনি।
এছাড়া তিনে নামা সিকান্দার রাজা ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন। ৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে, এড়ায় ধবলধোলাই।
এমন ম্যাচেও ৪ ওভারে কেবল ৯ রান দেন সাকিব আল হাসান, নেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ১৫৭/৬ (২০), তামিম ২, সৌম্য ৭, শান্ত ৩৬, হৃদয় ১, মাহমুদউল্লাহ ৫৪, সাকিব ২১, জাকের ২৪*, সাইফউদ্দিন ৬*; মুজারাবানি ৪-১-২২-২, বেনেট ৩-১-২০-২, মাসাকাদজা ২-০-২৩-১, জঙ্গে ৪-০-৩৩-১
জিম্বাবুয়ে ১৫৮/২ (১৮.৩), বেনেট ৭০, মারুমানি ১, রাজা ৭২*, ক্যাম্পবেল ৮*; সাকিব ৪-০-৯-১, সাইফউদ্দিন ৪-০-৫৫-১
ফলাফলঃ জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী, বাংলাদেশ ৪-১ ব্যবধানে সিরিজ জয়ী।
