কানপুরে পন্ড ৩য় দিনের খেলা
-
1
রহমত শাহের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও চালকের আসনে জিম্বাবুয়ে
-
2
টেস্টের স্কোয়াডে চার বছর পর ফিরলেন নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন
-
3
জয়ের জন্য শেষ সেশনে বাংলাদেশের দরকার ২০৭ রান
-
4
ক্যারিবীয়দের স্পিন-ফাঁদ এড়িয়ে ড্রয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ
-
5
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট ডেইল বেনকেনস্টাইন
কানপুরে পন্ড ৩য় দিনের খেলা
কানপুরে পন্ড ৩য় দিনের খেলা
প্রথম দিনের ৩৫ ওভারের ওভারের পর গেল দুই দিনে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হয়নি একটি বলও। ফলে টানা ২য় দিনের মতো পরিত্যক্ত হলো খেলা। টেস্টের বাকি কেবল আর দুই দিন।
কানপুরে গতকালের মতো আজ বৃষ্টি নেই, তারপরেও সকাল থেকে মাঠ খেলার উপযোগী করতে পারেনি গ্রিন পার্কের গ্রাউন্ডস্টাফরা। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বেলা ২ টা ৮ মিনিটে আনুষ্ঠানিক ঘোষণা আসে ৩য় দিনের খেলা পরিত্যক্ত হবার।
প্রথম ইনিংসে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান বাংলাদেশের। ২ ওপেনারের পর সাজঘরে ফিরেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ৪০ রান করে মুমিনুল হক ও ৬ রান করে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। আজ ৩য় দিনে এই দুই ব্যাটারের মাঠে নামার কথা ছিল। তবে ভেজা আউটফিল্ডের কারণে তা সম্ভব হয়নি।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে):
বাংলাদেশ ১০৭/৩ (৩৫ ওভার), জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; আকাশ দ্বীপ ১০-৪-৩৪-২, অশ্বিন ৯-০-২২-১।
