আইপিএলে কোহলি সহ ৩ ক্রিকেটারকে রিটেইন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
-
1
ইশান কিশানের ঝড়ো ইনিংস ও বোলারদের তাণ্ডবে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত
-
2
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কঠিন গ্রুপে বাংলাদেশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান
-
3
পাকিস্তানের কাছে বাংলাদেশের হার, ৬ উইকেটের জয়ে ফাইনালে পাকিস্তান
-
4
আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন, সময়ে কড়াকড়ি, বল ও ফিল্ডিংয়ের নিয়মে বড় পরিবর্তন
-
5
বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা নেতৃত্বে রহমত ও ইব্রাহিম, বাদ পড়েছেন নবী
আইপিএলে কোহলি সহ ৩ ক্রিকেটারকে রিটেইন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আইপিএলে কোহলি সহ ৩ ক্রিকেটারকে রিটেইন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ অন্যতম জনপ্রিয় দল হলেও এখন অব্দি শিরোপার স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে ভিরাট কোহলি। ২০২৫ আইপিএলকে সামনে রেখে কোহলিকে রিটেইন করেছে তাঁরা।
কোহলি ছাড়াও রজত পাতিদার ও ইয়াশ দয়ালকে রিটেইন করেছে আরসিবি। কোন ওভারসিজ ক্রিকেটারকে ধরে রাখেনি তাঁরা।
ভিরাট কোহলিকে রিটেইন করতে আরসিবিকে ২১ কোটি রুপি খরচ করতে হয়েছে। রজত পাতিদারকে আরও এক মৌসুমে নিজেদের শিবিরে রাখতে খরচ হয়েছে ১১ কোটি রুপি। ৫ কোটি রুপিতেই ইয়াশ দয়ালকে ধরে রাখতে পেরেছে দর্শকপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি।
পাঞ্জাব কিংসের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবচেয়ে কম ক্রিকেটার রিটেইন করেছে।
রিটেনশনে মাত্র ৩৭ কোটি রুপি খরচ করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে অবশিষ্ট আছে ৮৩ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবে ৩ টি।
গেলবার আরসিবি শিবিরে থাকা গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, ফাফ ডু প্লেসিসদের রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রিটেইন করা ক্রিকেটার-
ভিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), ইয়াশ দয়াল (৫ কোটি)।
