২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কঠিন গ্রুপে বাংলাদেশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান
-
1
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং
-
2
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া
-
3
গিলের অপরাজিত ২২৩ ও রোহিতের শতকে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত
-
4
অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দল ঘোষণা করলো বাংলাদেশ
-
5
পাকিস্তানের কাছে বাংলাদেশের হার, ৬ উইকেটের জয়ে ফাইনালে পাকিস্তান
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কঠিন গ্রুপে বাংলাদেশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কঠিন গ্রুপে বাংলাদেশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান
আগামী ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত বৃহস্পতিবার টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়োজক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এই গ্রুপের ষষ্ঠ দলটি নির্ধারিত হবে বাছাইপর্ব বা সুপার সিরিজ শেষে
অন্যদিকে, ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই গ্রুপে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং সহ-আয়োজক জিম্বাবুয়ে। বাছাইপর্বের বাধা পেরিয়ে আসা অন্য একটি দল যোগ দিলে পূরণ হবে এই গ্রুপের ছয় দলের কোটা।
মোট ১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। দলগুলোকে সমান দুটি ভাগে ভাগ করে প্রতিটি গ্রুপে রাখা হয়েছে ছয়টি করে দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক দেশ হিসেবে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেলেও, অপর সহ-আয়োজক নামিবিয়াকে মূল পর্ব নিশ্চিত করতে হবে বাছাইপর্ব খেলে।
