ডিপিএলের সেরা গাজী গ্রুপ
-
1
মাসুদের সেঞ্চুরির পরও চাপে পাকিস্তান, ১৫৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
-
2
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
3
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
4
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
5
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
ডিপিএলের সেরা গাজী গ্রুপ
ডিপিএলের সেরা গাজী গ্রুপ
দেশের সবচেয়ে মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে সবার আগেই ছিলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে গত পরশু এই দৌড়ে বাঁধ সাধে আরেক শিরোপা প্রত্যাশী দল প্রাইম দোলেশ্বর। গত পরশু সুপার লিগের ম্যাচে মোহামেডানকে ৯৭ রানে হারিয়েই এই বাঁধার মুখে পড়ে গাজী গ্রুপ।
বিকেএসপিতে আজ গাজী গ্রুপ আর প্রাইম দোলেশ্বরের ম্যাচ বৃষ্টি বাধায় রিজার্ভ-ডে তে গড়ালেও শিরোপা নিশ্চিত করেছে নাসিরের গাজী গ্রুপ।
আবাহনী লিমিটেড আর গাজী গ্রুপ সমান ১৬ ম্যাচ খেলে পয়েন্ট ২৪। আগামী কাল যদি গাজী গ্রুপের বিপক্ষে দোলেশ্বর জিতে যায় তবে তাদের পয়েন্টও হবে ২৪। দোলেশ্বর জিতেই যদি যায় তবে হিসাব হবে হেড টু হেড এর। এখানেই এগিয়ে গাজী গ্রুপ। মুখোমুখি লড়াইয়ে দোলেশ্বরকে একবার আর আবাহনী কে দু’বার হারিয়েছে গাজী গ্রুপ। তাই কালকের ম্যাচের অপেক্ষা না করেই শিরোপা জয়ের উৎসব গাজী গ্রুপ পরিবারে।
মজার ব্যাপার হলো, এই গাজী গ্রুপ গতবার সুপার লিগ পর্বেই উঠতে পারেনি। দুঃখটা এবার নাসিরের হাত ধরেই ঘুঁচালো গাজী গ্রুপ।
নাসির দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। মাঝে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড খেলতে যাওয়ায় খেলতে পারেননি কয়েক ম্যাচ। তবে আগে পরে যে ৮ ম্যাচ খেলেছেন তাতে মেলে ধরেছিলেন নিজের সামর্থ্য। আট ম্যাচে ছিলো দুটি শতক আর তিনটি অর্ধশতক। সব মিলে করেছেন ৪৮০ রান।
সকালে বিকেএসপির তিন নাম্বার মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩৩ ওভারে গাজী গ্রুপের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৪২ রান।
