শেষ দল হিসাবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
-
1
বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছেন লিটন
-
2
আইপিএলের নিলামের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন মাহেলা জয়বর্ধনে
-
3
ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, প্রথম ম্যাচে নেই মিরাজও
-
4
জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অধিনায়কত্বের দায়িত্বে তাওহিদ হৃদয়
-
5
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
শেষ দল হিসাবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
শেষ দল হিসাবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের রানার আপ পাকিস্তান। আসন্ন আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তাঁরা। ২০ দলের টুর্নামেন্টে শেষ দল হিসাবে স্কোয়াড জানিয়েছে তাঁরা।
বাবর আজমকে অধিনায়ক রেখে শক্ত দলই গড়েছে পাকিস্তান। ইনজুরি শঙ্কা কাটিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন পেসার হারিস রউফ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মত জায়গা পেয়েছেন আবরার আহমেদ, আজম খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব ও উসমান খান। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য পেসার হাসান আলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান আছে গ্রুপ 'এ' তে। যেখানে তাঁদের সঙ্গী ভারত, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। তাঁদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে।
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান।
