কলম্বোতে ধুঁকছে বাংলাদেশ
-
1
ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত
-
2
এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস, কলম্বোকে হারাল জাফনা কিংস
-
3
সিলসের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ৯০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
4
উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
-
5
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
কলম্বোতে ধুঁকছে বাংলাদেশ
কলম্বোতে ধুঁকছে বাংলাদেশ
শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যান তামিম ইকবাল এবং সাব্বির রহমান কে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
দলীয় চার রানের মাথায় কুলাসেকারার বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন প্রথম ম্যাচে দুর্দান্ত শতক গড়া তামিম ইকবাল। এর ৬ রান পরেই সেই কুলাসেকারার বলেই উইকেটের পেছনে চন্ডিমালের হাতে কাটা পড়েন সাব্বির রহমানও।
মাত্র ১০ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের কাটা ঘায়ে নুনের ছিঁটার মত দলীয় ১১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ৩ উইকেটে মাত্র ১১ রান নিয়ে দলকে এগিয়ে নিতে উইকেটে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার এবং সাকিব আল হাসান।
