পাকিস্তানের সহ অধিনায়ক হবার দৌড়ে যারা
-
1
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
2
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
3
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
পাকিস্তানের সহ অধিনায়ক হবার দৌড়ে যারা
পাকিস্তানের সহ অধিনায়ক হবার দৌড়ে যারা
গতকাল (৯ এপ্রিল) নিউজিল্যান্দের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তবে অধিনায়ক থাকলেও তাঁর ডেপুটির নাম জানায়নি নির্বাচকরা। নির্বাচক ওয়াহাব রিয়াজ জানিয়েছিলেন সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের সহ অধিনায়ক কে হবেন তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন তাঁরা।
ওয়াহাব রিয়াজ এটাও জানিয়েছিলেন ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজ করতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে রোটেশন পলিসি থাকবে। এমনকি অধিনায়কও বিশ্রাম পেতে পারেন।
পাকিস্তানি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) মুলতান সুলতান্সকে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ রিজওয়ান সহ অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন।
আলোচনায় যদিও কেবল রিজওয়ানের নাম নেই। কিছু বোর্ড কর্তা শাদাব খানকেও সহ অধিনায়ক করার পক্ষে। শাদাব খানের নেতৃত্বেই পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড তাঁদের ৩য় শিরোপা জিতেছে। গেলবছর বাবর আজমের অনুপস্থিতিতে পাকিস্তান টি-টোয়েন্টি দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
তবে শেষমেশ কে বাবরের ডেপুটি হবেন তা জানা যাবে ঈদের পর।
