জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
-
1
জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড
-
2
কুশল ম্যান্ডিসের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার স্বান্তনার জয়, সিরিজ পাকিস্তানের
-
3
৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
-
4
ভারতের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
-
5
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
জেপি ডুমিনির ঝড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ চ্যাম্পিয়ন্সকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। এই পরাজয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের।
বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের পর্বতসম পুঁজি গড়ে তারা। দলের পক্ষে সামনে থেকে নেতৃত্ব দেন জেপি ডুমিনি। মাত্র ৪৯ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৯ রানের এক ঝড়ো ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া ওপেনিংয়ে মর্নে ভ্যান উইক ১৯ বলে ৩০ ও ওয়েন পার্নেল ১৩ বলে ২২ রান করেন। শেষ দিকে কোলিন ইনগ্রাম ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রানকে দুইশ পার করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে রুবেল হোসেন, আবু জায়েদ রাহি ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট শিকার করেন।
সেমিফাইনালের সমীকরণ মেলাতে ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে ১১.৫ ওভারের মধ্যেই ম্যাচ জিততে হতো। কিন্তু রান তাড়ায় নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় রান বোর্ডে মাত্র ৪ রান তুলতেই বিদায় নেন জহুরুল ইসলাম ও রনি তালুকদার। এর কিছুক্ষণ পরই দলীয় ৯ রানে প্যাভিলিয়নে ফেরেন ফজলে মাহমুদ।
বিপর্যয় সামাল দিতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চেষ্টা চালিয়ে ২৬ বলে ৩৭ রান করেন। অন্যপ্রান্তে আরাফাত সানি ৩০ বলে ৩১ এবং কামরুল ইসলাম ১৪ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন হার্ডাস ভিলজোয়েন। তিনি মাত্র ১৬ রান খরচায় ৫টি উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।
এই হারের ফলে ছয় দলের টুর্নামেন্টে তলানিতে থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের। ৫ ম্যাচে মাত্র ১টি জয় ও ৪টি পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে নিজেদের মিশন শেষ করল মাহমুদউল্লাহর দল।
