ভিরাট কোহলির ব্যাট উপহার পেলেন সাকিব
-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
2
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
3
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
4
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
5
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ভিরাট কোহলির ব্যাট উপহার পেলেন সাকিব
ভিরাট কোহলির ব্যাট উপহার পেলেন সাকিব
কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশকে হেসেখেলে হারাল ভারত। আর তাতেই রোহিত শর্মার দল ২-০ ব্যবধানে জিতে নিল টেস্ট সিরিজ। এটিই সম্ভবত সাকিব আল হাসানের খেলা শেষ টেস্ট ম্যাচ, যদি না তিনি বাংলাদেশে আসেন দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে। সাদা পোশাকে সাকিবের শেষটা স্মরণীয় করে তুলতে ভিরাট কোহলি উপহার দিলেন তার নিজের ব্যাট।
মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হলে কানপুর টেস্টই সাকিব আল হাসানের শেষ টেস্ট। বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ শেষে ক্রিকেটের এ সময়ের বড় তারকা ভিরাট কোহলির কাছ থেকে সাকিব আল হাসান পেয়ে গেলেন ব্যাট উপহার! কোহলির ব্যাট পেয়ে বেশ উচ্ছ্বসিত দেখা যায় সাকিবকে।
কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণায় সাকিব বলেছিলেন, ক্যারিয়ারের শেষ টেস্ট তিনি খেলতে চান দেশের মাটিতে। ইচ্ছে অনুযায়ী বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসর নিতে পারবেন–সে বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে।
তবে সাকিবকে শেষের মুহূর্তটা স্মরণীয় করে রাখতে ভারতীয় তারকা ভিরাট কোহলি দিলেন ব্যাট উপহার।
কানপুর টেস্টের ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে প্রথম ইনিংসে ৭৮ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব।
