পিএসএলে বিদায় নিশ্চিত রিশাদের রাওয়ালপিন্ডির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএলে বিদায় নিশ্চিত রিশাদের রাওয়ালপিন্ডির

পিএসএলে বিদায় নিশ্চিত রিশাদের রাওয়ালপিন্ডির

পিএসএলে বিদায় নিশ্চিত রিশাদের রাওয়ালপিন্ডির

ফখর জামানের দারুণ ব্যাটিং আর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে অবশেষে জয় পেল লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডিজকে ৩২ রানে হারিয়ে টানা তিন হারের ধারা ভেঙেছে তারা, আর বিপরীতে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে রিশাদ হোসেনের দল।

পিএসএলে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না লাহোর কালান্দার্সের। তবে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ম্যাচটাই যেন তাদের আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ হয়ে উঠল। টেবিলের তলানির দুই দলের লড়াই হলেও মাঠের খেলায় পার্থক্যটা ছিল স্পষ্ট

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লাহোর। মোহাম্মদ ফারুকের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতেই দারুণ ভিত পায় দল। ৬৩ রানের ইনিংসে তিনি বারবার বাউন্ডারি খুঁজে নিয়ে চাপ বাড়ান প্রতিপক্ষের ওপর।

শুরুতে কিছুটা সময় নিলেও পরে ছন্দে ফেরেন ফখর জামান। ৫৪ বলে ৮৪ রানের ইনিংসে তিনি হাঁকান ১১টি চার, সঙ্গে একটি ছক্কা। শেষ পর্যন্ত তার ইনিংসের ওপর ভর করেই মৌসুমে নিজেদের সর্বোচ্চ ২১০ রান তোলে লাহোর।

জবাবে শুরুটাই ভয়াবহ ছিল রাওয়ালপিন্ডিজের। শাহীন শাহ আফ্রিদির গতির সামনে টিকতে পারেননি ওপেনাররা দ্রুতই হারায় দুই উইকেট। তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান ইয়াসির খান। মাত্র ২৯ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে কিছুটা আশা জাগান তিনি।

কিন্তু অন্যপ্রান্তে কোনো সমর্থন না পাওয়ায় সেই আশা বেশিক্ষণ টেকেনি। ড্যারিল মিচেলের ধীরগতির ব্যাটিংয়ের পর জুটি ভাঙতেই ধস নামে। একপর্যায়ে ৪৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রাওয়ালপিন্ডিজ।

শেষদিকে সাদ মাসুদের ২১ বলে ফিফটি ব্যবধান কিছুটা কমালেও ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি লাহোরের হাতে। হারিস রউফ, উসামা মির ও সিকান্দার রাজাদের বোলিংয়ে সহজ জয় নিশ্চিত হয় তাদের।

এই জয়ে পয়েন্ট টেবিলে কিছুটা স্বস্তি পেলেও রাওয়ালপিন্ডিজের জন্য গল্পটা শেষ গাণিতিক হিসেবেই তারাই প্রথম দল হিসেবে ছিটকে গেল এবারের আসর থেকে।