চট্টগ্রাম টেস্ট শেষ রাজিথার, দলে ঢুকলেন আসিথা
-
1
থুশারার প্রত্যাবর্তন, ৪৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিল শ্রীলঙ্কা
-
2
ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাবেক অলরাউন্ডার সৈরাজ বাহুতুলে
-
3
টেস্ট ক্রিকেটে আসছে নতুন নিয়ম, প্রয়োজন হলে বদলাবে বলের রঙ
-
4
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতেই সেঞ্চুরি, জানালেন হৃদয়
-
5
জিম্বাবুয়ে এ দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, হবে তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ
চট্টগ্রাম টেস্ট শেষ রাজিথার, দলে ঢুকলেন আসিথা
চট্টগ্রাম টেস্ট শেষ রাজিথার, দলে ঢুকলেন আসিথা
শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ পেসার কাসুন রাজিথা মিস করতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। পিঠের উপরের দিকে চোট পেয়ে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন রাজিথা। তিন পেসার নিয়ে গঠিন লঙ্কান একাদশ, সিলেট টেস্টে দারুণ ভূমিকা পালন করেছে। রাজিথার এই চোটে কিছুটা ভুগতে হবে উড়তে থাকা লঙ্কানদের।
পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসনের জন্য রাজিথাকে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। পিঠের পেছনে চোটের কারণে চট্টগ্রাম টেস্ট খেলতে পারছেন না এই পেসার। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে বাংলাদেশি ব্যাটারদের কাছে হাজির হয়েছিলেন চ্যালেঞ্জ হয়ে। প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন রাজিথা।
রাজিথার পরিবর্তে ২৬ বছর বয়সী ডান-হাতি পেসার আসিথা ফার্নান্দো সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা স্কোয়াডে। আসিথার থাকার কথা ছিল প্রথম ম্যাচে। তবে তিনিও চোটে পড়েন। ধারণা করা হচ্ছিল পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। তবে দ্রুত ফিরে আসতে পারায় রাজিথার বদলি হিসেবে সুযোগ হচ্ছে তার।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে একাদশে ছিলেন আসিথা। মোট ১৩ টি টেস্ট ম্যাচ খেলে ৪১ টি উইকেট সংগ্রহ করেন তিনি।
চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ থেকে।
