ইসলামাবাদে ভেসে গেল বাংলাদেশ 'এ' ও শাহীনসের দ্বিতীয় ওয়ানডে
-
1
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানাল মন্ত্রিসভা
-
2
বাংলাদেশ এইচপি দলের রোমাঞ্চকর জয়, নিউজিল্যান্ড এ দলকে ২৩ রানে হারাল বাংলাদেশ
-
3
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
দিনুশার লড়াকু শতকে ম্যাচ ড্র, ১-০ ব্যবধানে সিরিজ ভারতের
ইসলামাবাদে ভেসে গেল বাংলাদেশ 'এ' ও শাহীনসের দ্বিতীয় ওয়ানডে
ইসলামাবাদে ভেসে গেল বাংলাদেশ 'এ' ও শাহীনসের দ্বিতীয় ওয়ানডে
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ 'এ' দল ও পাকিস্তান শাহীনসের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে অবিরাম বৃষ্টির কারণে টস পর্যন্ত করতে পারেনি দুই দলের অধিনায়ক। সকাল পেরিয়ে দুপুরের পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে শাহীনস।
ইসলামাবাদে টানা বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ 'এ' আর পাকিস্তান শাহীনসের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। নির্ধারিত সময়ে টস হয়নি, পরে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করেন।
প্রথম ওয়ানডেতে পাকিস্তান শাহীনসের কাছে বড় ব্যবধানের হার দেখে তাওহীদ হৃদয়ের 'এ' দল। আগে ব্যাট করে বাংলাদেশ করতে পারে কেবল ১৮৩ রান। সৌম্য, নাইম, হৃদয়ের ব্যর্থতার দিনে রান করেন কেবল সাইফ হাসান ও রিশাদ হোসেন। সহজ লক্ষ্য টপকাতে পাকিস্তান শাহীনসের ২৭.৫ ওভারের বেশি লাগেনি।
৮ উইকেটের জয়ে সিরিজ শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ হল পরিত্যক্ত। আর সিরিজের শেষ ওয়ানডে আগামী ৩০ আগস্ট তারিখে একই ভেন্যু ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে।
ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড-
তাওহীদ হৃদয় (অধিনায়ক), এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
