মুস্তাফিজের থেকে পার্পল ক্যাপ হাত বদলে এখন বুমরাহর কাছে
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
5
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
মুস্তাফিজের থেকে পার্পল ক্যাপ হাত বদলে এখন বুমরাহর কাছে
মুস্তাফিজের থেকে পার্পল ক্যাপ হাত বদলে এখন বুমরাহর কাছে
৮ এপ্রিল চেন্নাইয়ে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের করে নেন মুস্তাফিজুর রহমান। ৯ উইকেট নিয়ে ছিলেন শীর্ষে।
তবে তা গতকাল অব্দি দুইবার হাত বদল হয়েছে। ১০ এপ্রিল জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল নেন ২ উইকেট। তাতে মুস্তাফিজকে টপকে ১০ উইকেট নিয়ে শীরশষ উইকেট সংগ্রাহক হয়ে যান তিনি। বুঝে পান পার্পল ক্যাপ।
তবে গতকাল (১১ এপ্রিল) ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রীত বুমরাহ ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক হন।
৪ ইনিংসে ৯ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এখন আছেন উইকেট সংগ্রাহকের তালিকার ৩ নম্বরে। সমান ১০ উইকেট করে পাওয়া জাসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল খেলেছেন ৫ টি করে ম্যাচ।
এখন অব্দি আইপিএল ২০২৪ এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (সেরা ১০)-
১. জাসপ্রীত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স)- ৫ ইনিংসে ১০ উইকেট
২. যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস)- ৫ ইনিংসে ১০ উইকেট
৩. মুস্তাফিজুর রহমান (চেন্নাই সুপার কিংস)- ৪ ইনিংসে ৯ উইকেট
৪. আর্শদ্বীপ সিং (পাঞ্জাব কিংস)- ৫ ইনিংসে ৮ উইকেট
৫. মোহিত শর্মা (গুজরাট টাইটান্স)- ৬ ইনিংসে ৮ উইকেট
৬. জেরাল্ড কোয়েটজে (মুম্বাই ইন্ডিয়ান্স)- ৫ ইনিংসে ৮ উইকেট
৭. খলিল আহমেদ (দিল্লি ক্যাপিটালস)- ৫ ইনিংসে ৭ উইকেট
৮. কাগিসো রাবাদা (পাঞ্জাব কিংস)- ৫ ইনিংসে ৭ উইকেট
৯. উমেশ যাদব (গুজরাট টাইটান্স)- ৬ ইনিংসে ৭ উইকেট
১০. মায়াঙ্ক যাদব (লখনৌ সুপার জায়ান্টস)- ৩ ইনিংসে ৬ উইকেট।
