ইংল্যান্ডকে থামানো বুমরাহকে মাশরাফির নতুন উপমা

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডকে থামানো বুমরাহকে মাশরাফির নতুন উপমা

ইংল্যান্ডকে থামানো বুমরাহকে মাশরাফির নতুন উপমা

ইংল্যান্ডকে থামানো বুমরাহকে মাশরাফির নতুন উপমা

ইংল্যান্ডকে রুখে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়েছেন জসপ্রীত বুমরাহ, আর সেই বোলিং দেখেই তাকে নতুন উপমায় ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শেষ তিন ওভারে ৪৫ রান দরকার থাকা ম্যাচে দুর্দান্ত নিয়ন্ত্রণে বোলিং করে ভারতকে ফাইনালে তুলেছেন এই ভারতীয় পেসার।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক সুরিয়াকুমার যাদব বল তুলে দেন বুমরাহর হাতে। ১৮তম ওভারে ইয়র্কারের নিখুঁত ব্যবহার করে ইংল্যান্ডের ব্যাটার সাম কারানকে বড় শট খেলতে দেননি তিনি। ওই ওভারেই রান তোলার গতি কমে যায় ইংল্যান্ডের।

এরপর শেষ দুই ওভারে ইংল্যান্ডকে ৩৯ রানের মধ্যেই আটকে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে ম্যাচ নিজেদের করে নেয় ভারতীয় বোলাররা।

বুমরাহর এই পারফরম্যান্সের পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসান মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেছেন, “জসপ্রীত বুমরাহ। তুমি তেল ছাড়া রান্না কীভাবে করতে হয়, সেটা দেখিয়েছ। কী বোলার তুমি। প্রত্যেক যুগে একবারই আসে।”

এই জয়ে ফাইনালে উঠেছে ভারত। রোববার আহমেদাবাদের  নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত, আর প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।