অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি জমজমাট ফাইনাল দেখতে মুখিয়ে দর্শকরা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি জমজমাট ফাইনাল দেখতে মুখিয়ে দর্শকরা

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি জমজমাট ফাইনাল দেখতে মুখিয়ে দর্শকরা

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি জমজমাট ফাইনাল দেখতে মুখিয়ে দর্শকরা

বিশ্বকাপের ভিন্ন আমেজ দিতে আয়োজন করা ৪ ম্যাচের দুর্দান্ত অদম্য বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল সোমবার। সন্ধ্যা ৬টায় লিটনদের ধুমকেতু একাদশের বিরুদ্ধে লড়বে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ। দারুন লড়াইয়ে জমে ওঠা এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে মুখিয়ে আছেন দেশের ক্রিকেট ভক্তরা। নির্বাচনের আগে ব্যস্ত কর্মদিবসেও মাঠ ভর্তি দর্শক আশা করছে বিসিবি। আর এজন্য ম্যাচ ঘিরে রয়েছে নানা আয়োজন। জয় উদযাপনে মিরপুরের আকাশ রঙিন হবে আকর্ষনীয় সব আতশবাজিতে।

টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ দেখা যাবে আরও সহজে। কারণ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই ম্যাচ রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল বিটিভিতে সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাছাড়া টি-স্পোর্টস এর ইউটিউবে দেখা যাবে ম্যাচটি।

দারুন প্রশংশা পাওয়া বিসিবির এই ব্যতিক্রমী টুর্নামেন্টের অন্যরকম আলো ছড়িয়েছে পৃষ্ঠপোষক বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। টুর্নামেন্টের অফিসিয়াল ব্যানার এবং মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং। আয়োজকদের বিশ্বাস, এর মাধ্যমে মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার ও জনপ্রিয়তাও নতুন উচ্চতায় পৌঁছেছে।

স্বনামধন্য এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে দেশসেরা ও জনপ্রিয় একাধিক ব্র্যান্ড—লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, সিওডিলসহ বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরেই খেলাধুলা, তারুণ্য এবং ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো প্রতিষ্ঠানটি।

মাঠে বসে খেলা দেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা সাপেক্ষে বিনামূল্যে খেলা দেখার সুযোগও রাখা হয়েছে। টিকেট কেটে যারা মাঠে ঢুকবেন তাদের জন্য রয়েছে মটরসাইকেল জিতে নেয়ার সুযোগ।