ওয়ানডে থেকে অবসর ম্যাক্সওয়েলের, টি-টোয়েন্টি বিশ্বকাপে মন দিতেই সরলেন ম্যাড ম্যাক্স
-
1
বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ফিরলেন কামিন্স-লায়ন-হ্যাজলউড
-
2
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন ইনজুরি আক্রান্ত জ্যাক বেথেল
-
3
মোসাদ্দেক নন, জুন মাসের সেরা খেলোয়াড় হলেন নাথান স্মিথ
-
4
জাতীয় ক্রিকেটারদের জন্য মিরপুরে নতুন লাউঞ্জ গড়ছে বিসিবি
-
5
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
ওয়ানডে থেকে অবসর ম্যাক্সওয়েলের, টি-টোয়েন্টি বিশ্বকাপে মন দিতেই সরলেন ম্যাড ম্যাক্স
ওয়ানডে থেকে অবসর ম্যাক্সওয়েলের, টি-টোয়েন্টি বিশ্বকাপে মন দিতেই সরলেন ম্যাড ম্যাক্স
ওয়ানডে ক্রিকেট থেকে হঠাৎ অবসর ঘোষণা গ্লেন ম্যাক্সওয়েলের। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করতে চান বলেই ৫০ ওভারের ক্রিকেট থেকে দূরে সরে গেলেন।
অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ৩৬ বছর বয়সী গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন। ২০২৩ সালের ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তার ২০১* রানের মহাকাব্যিক ইনিংসটি ওডিআই ইতিহাসের অন্যতম সেরা বলা হয়।
সেদিন অস্ট্রেলিয়া ৯১/৭ অবস্থায় পড়ে গিয়েছিল, আরেক প্রান্তে ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তীব্র গরমে চরম ক্র্যাম্পের মধ্যেও ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ১২৮ বলে ২০১* রান, দলকে ২৯৩ রানের লক্ষ্য তাড়া করে জয় এনে দেন। পরে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালের জয়সূচক রানও এসেছিল ম্যাক্সওয়েলের ব্যাটেই।
২০১২ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। ওডিআই ক্রিকেটে ১৪৯টি ম্যাচ খেলে করেছেন ৩৯৯০ রান। ৩৩.৮১ গড়, চারটি শতরানের সাথে ২৩টি অর্ধশতরান করেছেন তিনি। বল হাতে ৭৭টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার।
