বাংলাদেশে চাকরি হারালেন হাথুরুসিংহে
-
1
বোকামি করেছি- ড্রিংক ড্রাইভিং ইস্যুতে অনুতপ্ত ওয়ার্নার
-
2
পাকিস্তানকে সামান্য এগিয়ে রাখলেন শান্ত, তবুও আত্মবিশ্বাসী বাংলাদেশ
-
3
বাংলাদেশকে হারানোর প্রতিশোধ নয়, বাস্তবতায় থাকতে চান শান মাসুদ
-
4
বিপিএলে দুর্নীতির অভিযোগে একাধিক ব্যক্তি অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা বিসিবির
-
5
বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা, জোড়াতালি টুর্নামেন্টে রাজি নন তামিম
বাংলাদেশে চাকরি হারালেন হাথুরুসিংহে
বাংলাদেশে চাকরি হারালেন হাথুরুসিংহে
ভারত সফর শেষ করে বাংলাদেশে ফিরে এসেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার বাংলাদেশে আসাটা সুখকর হয়নি হাথরুর। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই হারালেন চাকরি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে এসে জানালেন হাথরুকে চাকরি থেকে বরখাস্ত করার খবর।
চন্ডিকার অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার জানাবোঝা থাকায় গত বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে তিনি যুক্ত হন দলের সাথে। তবে এবার মেয়াদ শেষের আগেই হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বসা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় হাথুরুসিংহে আচরণবিধি ভেঙেছেন বলেও বিসিবির কাছে অভিযোগ আসে।
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও বাংলাদেশের হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে আর থাকছেন না। আসন্ন হোম সিরিজেও তাকে দলের সঙ্গে দেখা যাবে না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের মাত্র এক সপ্তাহ আগে হাথুরুসিংহেকে বিদায় জানিয়ে দেওয়া বিসিবি ভেবে রেখেছে তার বিকল্পও।
