পিএসএল ফাইনালে খেলতে নাহিদ রানাকে অনুমতি দিল বিসিবি
-
1
শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
2
ঐতিহাসিক সিরিজ জয়ের পরই আয়ারল্যান্ড ছাড়লেন প্রধান কোচ হেনরিখ মালান
-
3
অলিম্পিকে ফিরছে ক্রিকেট, দল সংখ্যা ও কোয়ালিফিকেশন ফরম্যাট ঘোষণা
-
4
দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ, চালকের আসনে জিম্বাবুয়ে
-
5
নটিংহাম টেস্টে কিউইদের দাপুটে জয়, ১৬০ রানে হারল ইংল্যান্ড
পিএসএল ফাইনালে খেলতে নাহিদ রানাকে অনুমতি দিল বিসিবি
পিএসএল ফাইনালে খেলতে নাহিদ রানাকে অনুমতি দিল বিসিবি
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি–টোয়েন্টিতে অংশ নিতে ফাস্ট বোলার নাহিদ রানাকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পুনর্মূল্যায়নের পর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী ৩ মে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের ফাইনালে নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য নাহিদ রানাকে অনুমতি দেওয়া হবে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলা খেলোয়াড়ের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে যে, এই ম্যাচে অংশগ্রহণ তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা জাতীয় দলের ভবিষ্যৎ প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
এদিকে নাহিদ রানা ৮ মে ঢাকায় শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য জাতীয় দলের বিবেচনায় থাকবেন বলে জানিয়েছে বিসিবি।
