বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ
-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি
-
2
রাজনীতি, দেশে ফেরা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান
-
3
সিলেটেই দ্বিতীয় টেস্ট, বৃষ্টির শঙ্কার মধ্যেও ভেন্যু নিশ্চিত বিসিবির
-
4
নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান, ১০৪ রানের জয় বাংলাদেশের
-
5
মিরপুরে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ
নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৬ নভেম্বর। সংযুক্ত আরব-আমিরাতের কোন মাঠে খেলা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
আজ এক বিবৃতিতে, বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম ওয়ানডে ৬ নভেম্বর। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। সংযুক্ত আরব-আমিরাতকে হোম ভেন্যু হিসাবে পেয়েছে আফগানিস্তান।
দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নভেম্বর-ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। উইন্ডিজ সফরে যাওয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসাবে আফগানিস্তান সিরিজে চোখ রাখছে বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ-
৬ নভেম্বর- প্রথম ওয়ানডে, সংযুক্ত আরব-আমিরাত
৯ নভেম্বর- দ্বিতীয় ওয়ানডে, সংযুক্ত আরব-আমিরাত
১১ নভেম্বর- তৃতীয় ও শেষ ওয়ানডে, সংযুক্ত আরব-আমিরাত
