ফর্ম ফিরে পেতে আইপিএল ছাড়লেন ডাকেট, নিষেধাজ্ঞার শঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 16 মিনিট আগে
ফর্ম ফিরে পেতে আইপিএল ছাড়লেন ডাকেট, নিষেধাজ্ঞার শঙ্কা

ফর্ম ফিরে পেতে আইপিএল ছাড়লেন ডাকেট, নিষেধাজ্ঞার শঙ্কা

ফর্ম ফিরে পেতে আইপিএল ছাড়লেন ডাকেট, নিষেধাজ্ঞার শঙ্কা

ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট নিজের ফর্ম ফিরে পেতে এবং টেস্ট ক্যারিয়ার বাঁচানোর লক্ষ্যে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ডিসেম্বরের নিলামে ২ কোটি রুপিতে ডাকেটকে দলে নেয় দিল্লি। তবে একাদশে জায়গা নিশ্চিত না হওয়া এবং শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কার সঙ্গে প্রতিযোগিতার বিষয়টিও প্রভাব ফেলেছে তার সিদ্ধান্তে। আইপিএলে না গিয়ে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুতে নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন।

শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় আইপিএলের নিয়ম অনুযায়ী দুই বছরের নিষেধাজ্ঞায় পড়তে পারেন ডাকেট। এর আগে একই কারণে তার সতীর্থ হ্যারি ব্রুকও নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন।

ডাকেট জানিয়েছেন, সিদ্ধান্তটি তার জন্য কঠিন হলেও ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয়। সম্প্রতি খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি গত আগস্ট থেকে সব ফরম্যাট মিলিয়ে ২৮ ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি করেছেন। বিশেষ করে অ্যাশেজ সিরিজে ১০ ইনিংসে মাত্র ২০২ রান করেন এই ব্যাটার।

তিনি বলেন, কঠিন সময় পার করার পর নিজের খেলা নিয়ে নতুন করে কাজ করতে চান। কোচ পিটার মুর্সের অধীনে অনুশীলন করে আবারও সেরা ছন্দে ফিরতে চান ডাকেট। আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করাই এখন তার প্রধান লক্ষ্য।