মুস্তাফিজের পর পাথিরানা, আইপিএলের আগে কেকেআরের দুঃসংবাদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মুস্তাফিজের পর পাথিরানা, আইপিএলের আগে কেকেআরের দুঃসংবাদ

মুস্তাফিজের পর পাথিরানা, আইপিএলের আগে কেকেআরের দুঃসংবাদ

মুস্তাফিজের পর পাথিরানা, আইপিএলের আগে কেকেআরের দুঃসংবাদ

আইপিএল শুরুর ঠিক আগে বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স। শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানা আসন্ন আসরে খেলতে পারছেন না। দেশটির ক্রিকেট বোর্ড তাকে নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে।

এর ফলে আইপিএল ২০২৬ থেকে ছিটকে পড়া কেকেআরের দ্বিতীয় ক্রিকেটার হলেন তিনি। এর আগে ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশনায় দল থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

মিনি নিলামে ১১ কোটি রুপিতে পাথিরানাকে দলে ভেড়ায় কেকেআর, মূলত পেস আক্রমণ শক্তিশালী করার লক্ষ্যেই। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। কেন তাকে এনওসি দেওয়া হয়নি, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফিটনেসজনিত সমস্যাই এর প্রধান কারণ হতে পারে।

পাথিরানা বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে। ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ এবং ঘরের মাঠে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটো আসরই মিস করেছিলেন তিনি। ফলে তার শারীরিক অবস্থা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

অন্যদিকে মুস্তাফিজুর রহমানের জায়গায় আগেভাগেই বিকল্প হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নেয় কেকেআর। কিন্তু পাথিরানার ক্ষেত্রে সময় খুবই কম। ২৮ মার্চ শুরু হতে যাওয়া আইপিএল সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি।

এখন দ্রুত একজন উপযুক্ত বিকল্প খুঁজে বের করাই কেকেআরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও এখনো পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি বা আইপিএলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে শিগগিরই এ বিষয়ে স্পষ্ট আপডেট আসবে বলে ধারণা করা হচ্ছে।