শিরোপা ধরে রাখতে ১২০ শতাংশ দেওয়ার বার্তা কোহলির, আত্মবিশ্বাসী কোচ ফ্লাওয়ার
শিরোপা ধরে রাখতে ১২০ শতাংশ দেওয়ার বার্তা কোহলির, আত্মবিশ্বাসী কোচ ফ্লাওয়ার
শিরোপা ধরে রাখতে ১২০ শতাংশ দেওয়ার বার্তা কোহলির, আত্মবিশ্বাসী কোচ ফ্লাওয়ার
আইপিএল শিরোপা ধরে রাখার মিশনে শুরু থেকেই এগিয়ে থাকতে চান ভিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম অনুশীলন সেশনে সতীর্থদের উদ্দেশে তিনি দিয়েছেন সর্বোচ্চ প্রচেষ্টার বার্তা।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলের সঙ্গে কথা বলতে গিয়ে কোহলি বলেন, গত দুই-তিন মৌসুমের কঠোর পরিশ্রমের ফলই ছিল গত বছরের সাফল্য। তবে এবার চ্যালেঞ্জ আরও কঠিন হবে, কারণ অন্য দলগুলো আরও শক্তভাবে ফিরে আসবে। তাই শুরু থেকেই এগিয়ে থাকতে হবে এবং দিতে হবে ১২০ শতাংশ।
এদিকে দলের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, নিলামের পর আরসিবির স্কোয়াড আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। নতুন খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করে কোহলি ও রাজাত পাটিদারের নেতৃত্বে দল গঠনের প্রক্রিয়াকে তিনি রোমাঞ্চকর বলেও উল্লেখ করেন।
ফ্লাওয়ার বলেন, গত মৌসুমের সাফল্য এখন অতীত। নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং দল শিরোপা ধরে রাখতেই মাঠে নামবে।
২৮ মার্চ নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আরসিবি। ঘরের মাঠে প্রথম ম্যাচ হওয়াকে বড় সুযোগ হিসেবে দেখছেন ফ্লাওয়ার, যেখানে সমর্থকদের সমর্থন নিয়ে শুরুতেই ছন্দ খুঁজে পেতে চায় দলটি।
