বিসিবির ছাড়পত্রে পিএসএলে বাংলাদেশি ক্রিকেটাররা
-
1
ফিটনেস টেস্ট পাস না করলে মিলবে না এনওসি, আইপিএলের আগে কড়াকড়ি শ্রীলঙ্কা ক্রিকেটে
-
2
ডব্লিউসিএলে যুক্ত হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স, আশরাফুল-রিয়াদরা মাতাবেন
-
3
শিরোপা ধরে রাখতে ১২০ শতাংশ দেওয়ার বার্তা কোহলির, আত্মবিশ্বাসী কোচ ফ্লাওয়ার
-
4
করাচি কিংসে হেনড্রিকস, ব্যক্তিগত কারণে ছিটকে গেলেন চার্লস
-
5
নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
বিসিবির ছাড়পত্রে পিএসএলে বাংলাদেশি ক্রিকেটাররা
বিসিবির ছাড়পত্রে পিএসএলে বাংলাদেশি ক্রিকেটাররা
পিএসএল খেলার জন্য ছাড়পত্র পেয়েছে বাংলাদেশী ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে নিশ্চিত হওয়া গেছে যে টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের জন্য বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের দেওয়া আশ্বাসের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নিশ্চয়তার পরিপ্রেক্ষিতে ক্রিকেটাররা ইতোমধ্যে টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে গেছেন।
বিসিবি আরও জানিয়েছে, ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা ও কল্যাণই তাদের প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে বোর্ড।
