নতুন নির্বাচক কমিটি গঠন, বাশারের সঙ্গে নাঈম-নাদিফ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নতুন নির্বাচক কমিটি গঠন, বাশারের সঙ্গে নাঈম-নাদিফ

নতুন নির্বাচক কমিটি গঠন, বাশারের সঙ্গে নাঈম-নাদিফ

নতুন নির্বাচক কমিটি গঠন, বাশারের সঙ্গে নাঈম-নাদিফ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেলে এনেছে বড় পরিবর্তন। সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশারকে চেয়ারম্যান করে নতুন সিলেকশন প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানায়। ৫৩ বছর বয়সী বাশার এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে সফল এই ব্যাটার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ৩ হাজার রান পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেছিলেন।

নতুন প্যানেলে বাশারের সঙ্গে আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি গত সেপ্টেম্বর ২০২৫ থেকে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন।

এছাড়া নতুন প্যানেলে জায়গা পেয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও প্রায় ২০ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। অবসরের পর তিনি বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করে আসছেন।

নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার আগ পর্যন্ত। আফ্রিকায় অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপের সময় নির্ধারিত রয়েছে অক্টোবর-নভেম্বর ২০২৭।