নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৪ উইকেটে হারালো শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৪ উইকেটে হারালো শ্রীলঙ্কা

নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৪ উইকেটে হারালো শ্রীলঙ্কা

নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৪ উইকেটে হারালো শ্রীলঙ্কা

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ওপেনার দিলারা আক্তার ২৬ এবং সোবহানা মোস্তারি সর্বোচ্চ ৩৪ রান করেন। 

লঙ্কান বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে বাকি ব্যাটাররা সুবিধা করতে না পারায় বড় সংগ্রহ দাঁড় করানো সম্ভব হয়নি। শ্রীলঙ্কার পক্ষে চামুডি প্রবোদা ২১ রানে ৩টি এবং সুগন্ধিকা কুমারী ২২ রানে ২টি উইকেট নেন।

১১৫ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের পেসার মারুফা আক্তারের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতেই অধিনায়ক চামারি আতাপাত্তুকে ফেরানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে লঙ্কানরা। বাংলাদেশ ম্যাচে ফিরে এলেও ষষ্ঠ উইকেটে ম্যাচ ঘুরিয়ে দেন হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী দে সিলভা।

হর্ষিতার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। ৩৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হর্ষিতা। মারুফা আক্তার ২১ রানে ৩টি উইকেট নিয়ে চমৎকার স্পেল করলেও ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে ১১৫ রান তুলে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা নারী দল।