আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আগামী অক্টোবর ও নভেম্বরে মরুর বুকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এক বড় আসর। সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে নিয়ে পূর্ণাঙ্গ এক সিরিজের পরিকল্পনা চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন দেশের এই লড়াইয়ে ক্রিকেটের তিন সংস্করণ টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টিই অন্তর্ভুক্ত রয়েছে। 

তবে পুরো সফরের মধ্যে বাংলাদেশ অংশ নেবে একটি টেস্ট এবং একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে। ৮ সেপ্টেম্বর কাবুলে আনুষ্ঠানিকভাবে এই সূচি প্রকাশ করে আফগান ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেট মরশুমের এই আয়োজন শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার পাঁচ দিনের লড়াই দিয়ে। অক্টোবর মাসের ৯ থেকে ১৩ তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্টের মাধ্যমে প্রথমবারের মতো আমিরাতের কন্ডিশনে লাল বলের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করবে টাইগাররা।

দীর্ঘ সংস্করণের লড়াই শেষেই মাঠে গড়াবে তিন দেশকে নিয়ে ৫০ ওভারের মেগা আসর। আগামী ১৭ থেকে ২৩ অক্টোবরের এই ত্রিদেশীয় টুর্নামেন্টে জিম্বাবুয়ে, বাংলাদেশ ও আয়োজক আফগানিস্তান সিঙ্গেল লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। টেবিলের শীর্ষ দুই দল ২৩ অক্টোবর শিরোপা নির্ধারণী ফাইনাল খেলায় অংশ নেবে।

বাংলাদেশ দল দেশে ফিরে যাওয়ার পর সফরের শেষভাগে শুরু হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। অক্টোবর ২৭, ২৯ এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এর পরপরই পাঁচ দিনের দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল, যা যথাক্রমে ৫-৯ নভেম্বর এবং ১৩-১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়ে সমাপ্তি টানবে এই দীর্ঘ আয়োজনের।

সময়সূচি ও ম্যাচের তালিকা:

বাংলাদেশ ও আফগানিস্তান টেস্ট:

  • ৯–১৩ অক্টোবর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট:

  • ১৭ অক্টোবর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
  • ১৯ অক্টোবর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে
  • ২১ অক্টোবর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
  • ২৩ অক্টোবর: ফাইনাল ম্যাচ