মিরাজ, মুশফিকদের নিয়ে ডমেস্টিক থ্রির ঐতিহাসিক যাত্রা
-
1
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
2
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
-
3
আবারও চোটে হার্দিক পান্ডিয়া, অনিশ্চয়তায় মাঠে ফেরা
-
4
দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই ইনজুরি ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, ছিটকে গেলেন জশ ইংলিস
-
5
আগমী ওয়ানডে বিশ্বকাপই শেষ, ট্রফি জিততে সব উজাড় করে দিতে চান কোহলি
মিরাজ, মুশফিকদের নিয়ে ডমেস্টিক থ্রির ঐতিহাসিক যাত্রা
মিরাজ, মুশফিকদের নিয়ে ডমেস্টিক থ্রির ঐতিহাসিক যাত্রা
ঘরোয়া ক্রিকেটের চেনা ছক ভেঙে এক আমূল পরিবর্তনের সূচনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, একদিনের ম্যাচ আর টি-টোয়েন্টি তিন আলাদা কাঠামোর ক্রিকেটকে এবার নিয়ে আসা হয়েছে একক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের ছায়াতলে, যার নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতাটির ছয় দলের নাম ও আইকন ক্রিকেটারদের পরিচয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
দল গঠনের প্রথম ধাপ হিসেবে আয়োজিত বিশেষ লটারিতে ভাগ্য খোলে ওয়ালটনের। প্রথম সুযোগেই তারা আইকন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ডেরায় টানে। ক্রমানুসারে পরের সুযোগ কাজে লাগিয়ে ফরচুন গ্রুপ নিজেদের আইকন হিসেবে বেছে নেয় আক্রমণাত্মক ব্যাটার তাওহীদ হৃদয়কে।
একইভাবে একমি গ্রুপ মোসাদ্দেক হোসেন সৈকতকে, সেভেন রিংস সিমেন্ট অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে মুশফিকুর রহিমকে, এইস ব্লুস্টার উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানকে এবং সিটিজেনস ব্যাংক ওপেনার নাইম শেখকে নিজেদের প্রতিনিধি হিসেবে নিশ্চিত করেছে।
এই ছয় ফ্র্যাঞ্চাইজিকে আগামী তিন বছরের জন্য দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠের লড়াই শুরুর আগে আগামী ২৬ অক্টোবর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। সেখান থেকে প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন করে ক্রিকেটার নিয়ে তাদের শক্তিমত্তা বাড়াতে পারবে।
