আগমী ওয়ানডে বিশ্বকাপই শেষ, ট্রফি জিততে সব উজাড় করে দিতে চান কোহলি
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
আগমী ওয়ানডে বিশ্বকাপই শেষ, ট্রফি জিততে সব উজাড় করে দিতে চান কোহলি
আগমী ওয়ানডে বিশ্বকাপই শেষ, ট্রফি জিততে সব উজাড় করে দিতে চান কোহলি
আসন্ন ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে ভারতের তারকা ব্যাটার ভিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। একই সাথে স্পষ্ট করেছেন, ভারতের হয়ে ট্রফি উঁচিয়ে ধরতে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তিনি।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ৫৪টি শতকের মালিক কোহলি ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তিনি কেবল ৫০ ওভারের ফরম্যাটেই ভারতের প্রতিনিধিত্ব করছেন। ৩৭ বছর বয়সী এই ব্যাটার ওয়ানডেতে ১৪,৯৪১ রান নিয়ে শচীন টেন্ডুলকারের (১৮,৪২৬) পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও ২০২৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের তিক্ততা অনুভব করতে হয়েছিল তাকে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপটি হবে কোহলির ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ।
সম্প্রচারমাধ্যম জিওস্টারকে কোহলি বলেন, "আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। এটাই আমার মূল অনুপ্রেরণা মাঠে নিজের সবটুকু নিংড়ে দেওয়া। আমাদের মূল লক্ষ্য অবশ্যই বিশ্বকাপ জেতা এবং তার জন্য যা যা করা প্রয়োজন, আমি করতে প্রস্তুত।"
বিশ্বকাপের চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন করেন, "৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। ২০-২৫ দিনের মধ্যে ১০টি টি-টোয়েন্টি খেলার মতো ম্যাচ খেলতে হয় এবং তার সাথে শারীরিক ও মানসিক তীব্রতা ধরে রাখা সহজ কথা নয়। তা ছাড়া বিদেশের মাটিতে এই টুর্নামেন্ট হওয়া মানে খেলোয়াড়দের ওপর অনেক বাড়তি চাপ পড়া।"
কোহলির মতো ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাও বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন। তিনিও আগামীর বিশ্বকাপ নিয়ে সমান রোমাঞ্চিত। রোহিত বলেন, "কাজ শেষ হয়ে গেছে এই চিন্তা আমার মাথায় কখনো আসে না। যতদিন আপনি খেলছেন, সবসময় নতুন কিছুর দিকে তাকিয়ে থাকতে হয়। আমি সামনের দিকে তাকিয়ে আছি।"
