ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বড় আর্থিক ক্ষতি, নির্ভরতা বাড়ছে ভারতের ওপর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বড় আর্থিক ক্ষতি, নির্ভরতা বাড়ছে ভারতের ওপর

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বড় আর্থিক ক্ষতি, নির্ভরতা বাড়ছে ভারতের ওপর

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বড় আর্থিক ক্ষতি, নির্ভরতা বাড়ছে ভারতের ওপর

২০২৫-২৬ অর্থবছরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৪৪০.৬ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ঘরের মাঠে ম্যাচ কম থাকা, ব্রডকাস্ট বা সম্প্রচার স্বত্ব থেকে আয় কমে যাওয়া এবং মার্কিন ডলারের তুলনায় স্থানীয় মুদ্রা 'র‍্যান্ড'-এর মান বৃদ্ধি পাওয়াকে এই ক্ষতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সিএসএ জানিয়েছে, আগামী ২০২৬-২৭ মৌসুমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশের মতো বড় দলগুলোর বিপক্ষে সিরিজ থাকলেও তারা আবারও লোকসানের আশঙ্কা করছে। বর্তমানে সম্প্রচার সংস্থাগুলোর অভ্যন্তরীণ বাজেট কাটছাঁটের কারণে টিভির স্বত্ব থেকে আগের মতো বড় অঙ্কের টাকা আসছে না।

এই পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎ আর্থিক সমৃদ্ধির জন্য ভারতের ওপর নির্ভরতা বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিরুদ্ধে একটি সিরিজ আয়োজন করতে গিয়ে সিএসএ-র ১০.৩ মিলিয়ন র‍্যান্ড ক্ষতি হলেও, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে সম্পর্ক বজায় রাখতে তারা এটিকে ইতিবাচক বিনিয়োগ হিসেবে দেখছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে, যা থেকে বড় অঙ্কের মুনাফা লাভের আশা করছে সংস্থাটি।

তবে একক নির্ভরতা কমাতে স্পন্সর সংগ্রহ ও বিকল্প খাত থেকেও আয় বাড়ানোর চেষ্টা করছে সিএসএ। গত তিন বছরে তাদের বাণিজ্যিক সঙ্গীর সংখ্যা ৮ থেকে বেড়ে ১৯-এ পৌঁছেছে এবং স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'এসএ২০' থেকেও ভালো মুনাফা পাচ্ছে তারা।