মে-জুনে জমজমাট ক্রিকেট ও স্পোর্টস আয়োজন নিয়ে আসছে ট্যাপম্যাড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মে-জুনে জমজমাট ক্রিকেট ও স্পোর্টস আয়োজন নিয়ে আসছে ট্যাপম্যাড

মে-জুনে জমজমাট ক্রিকেট ও স্পোর্টস আয়োজন নিয়ে আসছে ট্যাপম্যাড

মে-জুনে জমজমাট ক্রিকেট ও স্পোর্টস আয়োজন নিয়ে আসছে ট্যাপম্যাড

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড মে ও জুন মাসজুড়ে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ ও বড় স্পোর্টস ইভেন্ট সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে। ক্রিকেট ও ক্রীড়াপ্রেমীদের জন্য এই দুই মাস হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ, কারণ বিশ্বের কয়েকটি আলোচিত সিরিজ ও ইভেন্ট দেখা যাবে প্ল্যাটফর্মটিতে।

আগামী ১৬ থেকে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী এই লড়াইয়ে দুই দলই মাঠে নামবে শক্তিশালী স্কোয়াড নিয়ে। ম্যাচটির প্রতিটি মুহূর্ত সরাসরি দেখা যাবে ট্যাপম্যাডে।

এছাড়া জুন মাসে থাকছে বেশ কয়েকটি আকর্ষণীয় আন্তর্জাতিক সিরিজ। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৩০ মে, ২ জুন ও ৪ জুন। সিরিজটির সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে ট্যাপম্যাড।

একই সময়ে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজও উপভোগ করতে পারবেন দর্শকরা। নিউজিল্যান্ডের কন্ডিশনে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই ক্রিকেটপ্রেমীদের বাড়তি আকর্ষণ জোগাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজও সম্প্রচার করবে ট্যাপম্যাড। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াই ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

এছাড়া জুন মাসে আফগানিস্তান ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত সিরিজও থাকবে ট্যাপম্যাডের সম্প্রচার তালিকায়। দুই দলের লড়াইয়ে জমবে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ।

ক্রিকেটের পাশাপাশি মার্শাল আর্ট ভক্তদের জন্যও থাকছে ইউএফসি ইভেন্টের সরাসরি সম্প্রচার। ফলে এক প্ল্যাটফর্মেই নানা ধরনের ক্রীড়া আয়োজন উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।

দর্শকদের জন্য সাশ্রয়ী সাবস্ক্রিপশন সুবিধাও চালু করেছে ট্যাপম্যাড। বিশেষ প্রচারণার অংশ হিসেবে শুধুমাত্র বিকাশ ব্যবহারকারীরা ১০ টাকায় সাবস্ক্রিপশন নিতে পারবেন। এই প্ল্যানে লাইভ ম্যাচের পাশাপাশি হাইলাইটস ও এক্সক্লুসিভ কনটেন্ট দেখার সুযোগও থাকছে।