ডিপিএলে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে আবাহনী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ডিপিএলে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে আবাহনী

ডিপিএলে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে আবাহনী

ডিপিএলে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে আবাহনী

ঢাকার ঘরোয়া ক্রিকেটে আবারও প্রাণ ফিরছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ঘিরে। নানা অনিশ্চয়তা আর প্রশাসনিক জটিলতার পর অবশেষে আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াতে যাচ্ছে ২০২৫-২৬ মৌসুম।

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ লিস্ট ‘এ’ প্রতিযোগিতা মাঠে গড়াবে যথাসময়ে। আগামী শনিবার ও রোববার অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট ও দলবদল কার্যক্রম, যা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে।

এবারের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে। ঐতিহ্যবাহী ক্লাবগুলোর পাশাপাশি বেশ কিছু নতুন ও শক্তিশালী দলও থাকছে প্রতিযোগিতায়, যা লিগটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড এবারের আসরেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে। দলটির দায়িত্বে থাকছেন হান্নান সরকার, আর স্কোয়াডে রয়েছে জাতীয় ও অভিজ্ঞ ক্রিকেটারদের শক্তিশালী মিশ্রণ।

আবাহনীর স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জিশান আলম, এসএম মেহেরব হোসেন আহিন, রাকিবুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, সাব্বির রহমান রুম্মন, সাব্বির হোসেন, অনিক সরকার, খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানতদ্দৌলা বর্ষণ।