ডিপিএল দলবদল ১৮ ও ১৯ এপ্রিল, দুই দিনের ট্রান্সফার কর্মসূচি ঘোষণা
ডিপিএল দলবদল ১৮ ও ১৯ এপ্রিল, দুই দিনের ট্রান্সফার কর্মসূচি ঘোষণা
ডিপিএল দলবদল ১৮ ও ১৯ এপ্রিল, দুই দিনের ট্রান্সফার কর্মসূচি ঘোষণা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলোয়াড়দের ট্রান্সফার কার্যক্রম আগামী ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
সিসিডিএম জানিয়েছে, দুই দিনব্যাপী এই ট্রান্সফার কার্যক্রম প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। রাজধানীর মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম অফিসে খেলোয়াড় নিবন্ধন ও দলবদলের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে বিবেচিত ডিপিএলকে সামনে রেখে ইতোমধ্যে ক্লাবগুলোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবারের ডিপিএলে অংশ নিচ্ছে মোট ১২টি দল। অংশগ্রহণকারী দলগুলো হলো-
আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব এবং ঢাকা লেপার্ডস।
