সাব্বিরের হাফ-সেঞ্চুরিতে হোবার্টকে হারাল বাংলাদেশ এইচপি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সাব্বিরের হাফ-সেঞ্চুরিতে হোবার্টকে হারাল বাংলাদেশ এইচপি

সাব্বিরের হাফ-সেঞ্চুরিতে হোবার্টকে হারাল বাংলাদেশ এইচপি

সাব্বিরের হাফ-সেঞ্চুরিতে হোবার্টকে হারাল বাংলাদেশ এইচপি

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের জয়ের ধারা বজায় রাখল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। নেপালকে উড়িয়ে দেওয়ার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ইরফান শুকুর।

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় হোবার্ট হারিকেন্স। মাত্র ১৩ রানেই ২ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে বাংলাদেশ। তবে ওপেনার টিগ উইলির অনবদ্য ৫৩ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট।

বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন মোহাম্মদ রুবেল। তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ৩টি উইকেটশিকার করেন। এছাড়া পেসার রিপন মন্ডল ৩৪ রান দিয়ে নেন ২টি উইকেট।

১৫৪ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টপ অর্ডারের জিশান আলম, আরিফুল ইসলাম ও হাবিবুর রহমান সোহানরা দ্রুত সাজঘরে ফিরলে বেশ চাপে পড়ে দল।

তবে দলের এই কঠিন পরিস্থিতিতে হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। মাত্র ৩৬ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করার পর তিনি ৪৫ বলে ৫৯ রানের একটি দায়িত্বশীল ও ম্যাচজয়ী ইনিংস খেলেন, যা সাজানো ছিল ৬টি চার ও ২টি ছক্কায়। সাব্বির আউট হওয়ার পর শেষদিকের নাটকীয়তায় আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন ঠান্ডা মাথায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য (১৫৫/৭) স্পর্শ করে।