নৈশক্লাব কাণ্ডে স্কোয়াড থেকে বাদ পড়া ব্রাইডন কার্সকে রিসেটের পরামর্শ ইসিবির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নৈশক্লাব কাণ্ডে স্কোয়াড থেকে বাদ পড়া ব্রাইডন কার্সকে রিসেটের পরামর্শ ইসিবির

নৈশক্লাব কাণ্ডে স্কোয়াড থেকে বাদ পড়া ব্রাইডন কার্সকে রিসেটের পরামর্শ ইসিবির

নৈশক্লাব কাণ্ডে স্কোয়াড থেকে বাদ পড়া ব্রাইডন কার্সকে রিসেটের পরামর্শ ইসিবির

নৈশক্লাব ঘটনার নিরপেক্ষ তদন্ত চলাকালীনই ইংল্যান্ড ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার ব্রাইডন কার্সকে। পুলিশ ও ক্রিকেট রেগুলেটরের চলমান তদন্তের মাঝেই তাকে নিজের ভুলত্রুটি শুধরে অফ-ফিল্ড আচরণের উন্নতির জন্য সময় নেওয়ার পরামর্শ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের সময় অতিরিক্ত মদ্যপান ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয় কার্সকে। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে ওই একই সময়ে ঘটা একটি মারামারির ঘটনারও তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় কার্সের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে ঘটনার পরপরই পাকিস্তান সিরিজ চলাকালীন টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয় তাকে।

চলতি সপ্তাহে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন লিমিটেড ওভারের সিরিজের স্কোয়াড থেকেও কার্সকে বাইরে রাখা হয়েছে। ইসিবি স্পষ্ট করেছে যে শ্রীলঙ্কা সিরিজের জন্য কার্স নির্বাচনের যোগ্য ছিলেন, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির বিচারে তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসিবির একজন মুখপাত্র জানিয়েছেন, "সাম্প্রতিক ঘটনাবলীর বিচারে আমরা মনে করি ডার্বির ঘটনার মূল কারণগুলো চিহ্নিত করে তার কাজ করা এবং নিজেকে গুছিয়ে নেওয়ার (রিসেট) জন্য সময় নেওয়া প্রয়োজন। তবে এই সিদ্ধান্তের প্রভাব কোনো তদন্তের ফলাফলের ওপর পড়বে না।"

অফ-ফিল্ড বিতর্কে কার্সের জড়িয়ে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২৪ সালে ইসিবি-র জুয়া সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে তিনি তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরে নিয়মিত মুখ হয়ে ওঠেন এবং গত অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও হন তিনি।