প্রিটোরিয়াসের সেঞ্চুরি ও দক্ষিণ আফ্রিকার থ্রিলার জয়
-
1
পারফর্ম করেও কেন এশিয়ান গেমসে নেই সাব্বির-রুবেল, ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক
-
2
ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো
-
3
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত
-
4
পিসিবির ব্যর্থতায় তামাশার পাত্র পাকিস্তান, বিস্ফোরক নাসের হুসেইন
-
5
প্রিটোরিয়াসের সেঞ্চুরি ও দক্ষিণ আফ্রিকার থ্রিলার জয়
প্রিটোরিয়াসের সেঞ্চুরি ও দক্ষিণ আফ্রিকার থ্রিলার জয়
প্রিটোরিয়াসের সেঞ্চুরি ও দক্ষিণ আফ্রিকার থ্রিলার জয়
নমিবিয়াকে ১১ রানে হারিয়ে টি-টোয়েন্টি ট্রাই-সিরিজে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রান পাহাড় ডিঙাতে নেমে নমিবিয়ার ব্যাটাররা শেষ ওভার পর্যন্ত অসাধারণ লড়াই করলেও জয় ছিনিয় আনতে পারেনি।
উইন্ডহুকের নমিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নমিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই তাণ্ডব চালান প্রোটিয়া দুই ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও কনর এস্টারহাইজেন। মাত্র ১১.৩ ওভারেই তারা গড়ে তোলেন ১৫৬ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি।
এস্টারহাইজেন ৪০ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৮৮ রানের এক টর্নেডো ইনিংস খেলে আউট হলেও অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নেন প্রিটোরিয়াস। প্রিটোরিয়াস ৫৩ বলে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০১ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস উপহার দেন।
শেষদিকে দক্ষিণ আফ্রিকার রানের গতি কিছুটা কমলেও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। নমিবিয়ার পক্ষে ইয়ান বাল্ট ৩১ রানে ২ উইকেট নেন।
২২৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে না গিয়ে পাল্টা আক্রমণ শুরু করে নমিবিয়া। ওপেনার ইয়ান ফ্রাইলিংক মাত্র ৩৬ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭২ রানের একটি গতিময় ইনিংস খেলেন। তাকে দারুণ সঙ্গ দেন লুরেন স্টিনক্যাম্প, যিনি ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় করেন ৬১ রান।
ফ্রাইলিংক আউট হওয়ার পর এবং স্টিনক্যাম্প রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে ম্যাচের লাগাম দক্ষিণ আফ্রিকার হাতে চলে আসে। শেষদিকে রুবেন ট্রাম্পেলম্যান (১০ বলে ২১) ও জেজে স্মিট (৪ বলে ৯) চেষ্টা করলেও ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৭ রান তুলতে সক্ষম হয় নমিবিয়া।
দক্ষিণ আফ্রিকার পক্ষে শেষ ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করা নকোবানি মোকোয়েনা ৪৩ রানে ২ উইকেট শিকার করেন।
৫৩ বলে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কার পান দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
