রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের ৫০ বছর পূর্তি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 17 সেকেন্ড আগে
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের ৫০ বছর পূর্তি

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের ৫০ বছর পূর্তি

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের ৫০ বছর পূর্তি

গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট। পাঁচ দশকের পথচলায় মানবসেবা ও কমিউনিটি উন্নয়নে ক্লাবটির অবদান তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে প্রদান করা হয় ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ বছর সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী। তিনি ক্লাবের সভাপতি ও সেক্রেটারির সঙ্গে যৌথভাবে পুরস্কার প্রদান করেন।

শান্তি প্রতিষ্ঠা ক্যাটাগরিতে পুরস্কৃত হন বিসিএসএ-এর প্রতিষ্ঠাতা সভাপতি জুনাইদ পাইকার। শিক্ষা ও সাহিত্য ক্যাটাগরিতে সম্মাননা পান জাদুপিসি-এর প্রতিষ্ঠাতা মাসরুর হানান। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য মিশন গ্রীন বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আহসান রনি পুরস্কার লাভ করেন। স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ক্যাটাগরিতে সম্মানিত হন ইপসা-এর প্রতিষ্ঠাতা ড. মো. আরিফুর রহমান।

এছাড়া কমিউনিটি অর্থনৈতিক উন্নয়ন (প্রতিষ্ঠান ক্যাটাগরি)-তে সম্মাননা পায় এনইউএসডিএফ বাংলাদেশ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ খান ও তার দল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পুরস্কারের মাধ্যমে রোটারির “সার্ভিস অ্যাবাভ সেলফ” নীতিকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মো. আবদুর রহিম চৌধুরী এবং অ্যাওয়ার্ড সেগমেন্টের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মাদ আলতামিশ নাবিল। পুরস্কার বিতরণ শেষে সম্মানিত অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের নিয়ে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রোটারি ক্লাব হিসেবে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট গত পাঁচ দশক ধরে মানবসেবা, যুব উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।